প্রধান সূচি

আবার যদি তোমার দেখা পাই

আবার যদি তোমার দেখা পাই।

বিষন্ন কোন এক সন্ধ্যায়।

অন্যকোন পৃথিবীতে অন্য কোন আকাশের নীচে

অথবা অন্য বৃক্ষের ছায়ায়।

যদি আবার তোমার দেখা পাই

অচেনা কোন পথের বাঁকে অন্য কোন গ্রহের

অথবা অন্য কোন চাঁদের নির্লিপ্তি জ্যোৎস্নায়।

যদি আবার অন্য কোন যুগে আমাদের দেখা হয়

তুমি কি আগের মতো মুখ ফিরিয়ে নেবে?

নাকি বাঁধবে আমাকে তোমার উষ্ণতায়।

যদি আমাদের আবার দেখা হয়।

নিঃশব্দ গোঁধূলি বেলায়। শরতের কাশবনের ঠিক মাঝটায়।

তুমি কী চিনবে আমায় ?

নাকি অচেনা পথিক ভেবে ফিরিয়ে দেবে ভীষন অবজ্ঞায় |

খুব জানতে ইচ্ছে হয়

এ পৃথিবীতে তুমি চাওনি আমায়।

নতুন পৃথিবীতে তুমি কি করে ফেরাও আমায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial