ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মিভুত ॥ ২০ লক্ষ টাকার ক্ষতি
জেলার ইন্দুরকানী উপজেলায় অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মিভুত। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাশ^বর্তী চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চন্ডিপুর গ্রামের জাকির খানের বাড়ীতে গ্যাসের চুলায় রান্না করার সময় অসতর্কতার কারণে আগুন লাগলে নিমিষেই জাকির খান ও আসলাম খানের বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় গৃহকর্তা বাড়ীতে না থাকায় শুধু এক কাজের মহিলা রান্না করছিল। পরে পিরোজপুরের ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসতে আসতে ঘর দুটি পুড়ে ছাই যায়। এতে দুটি ঘরের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুটি ঘরের সকল আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। ২০ লক্ষাধিক টাকার বেশী ক্ষতি হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে জলাতঙ্ক নির্মুলের লক্ষে অবহিতকরণ সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আবার যদি তোমার দেখা পাই »
