প্রধান সূচি

ভান্ডারিয়ায় বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতি সভা

ভান্ডারিয়ায়  বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলা ১৪২৬ সালকে বরণ উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আ. সালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মোশারেফ সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বশির কাজী, দুপ্ররক সভাপতি মাস্টার আ. রশিদ প্রমূখ।
সভায় এবছর বর্ষবরণে তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ১ বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভাত উপজেলা অডিটরিয়ামে, দ্বিতীয় দিনে স্থানীয় বিহারী স্কুল মাঠে ঘুরি ওড়ানো, ক্রীড়া প্রতিযোগিতা এবং তৃতীয় দিনে পোনা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিকে এ দিনটি উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি এবং উপকমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial