প্রধান সূচি

ভান্ডারিয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার ভান্ডারিয়ার ৭টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। ভোট গ্রহন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর জন্য বিতরণ করা হয়। এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন হবে। এতে একটি পদের বিপরীতে পাঁচ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬৭৫ জন এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৮৩০ এবং নারী ভোটার ৫৪ হাজার ৮৪৫ জন। নির্বাচনে ৫১টি কেন্দ্রের জন্য পার্শবর্তী জেলা ঝালকাঠি থেকে ২ জন ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে। এছাড়া ৫১ জন প্রিজাইডিং অফিসার, ৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৫৫২ জন পোলিং অফিসার এবং প্রতি কেন্দ্রে ২জন পুলিশ, ১২ জন আনসার দ্বায়িত্ব পালন করবেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য আইন শৃংঙ্খলা বিষয়ের সার্বিক দ্বায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম স্যার। তিনি আরও জানান, নির্বাচন নির্ভিঘ্নে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করতে স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ এবং প্রতি কেন্দ্র একটি পুলিশের টহল টিম, স্ট্রাইকিং ফোর্স ছাড়াও বিভিন্ন সংস্থার লোক থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial