প্রধান সূচি

মানবাধিকার খবর এর ৭ম বর্ষপূর্তি ও সম্মননা প্রদান

অনুষ্ঠিত হলো মানবাধিকার সংশ্লিষ্ট জাতীয় মাসিক পত্রিকা ‘মানবাধিকার খবর’ ৭ম বর্ষ পূর্তি অনুষ্ঠান। গত শনিবার ঢাকা জাতীয় জাদুঘরের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি প্রধান অতিথি হিসেবে কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মন্ত্রী বলেন দেশের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্টার জন্য জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম ও পরিকল্পনা এবং কর্মকান্ড পরিচালনা করে আসছেন। পত্রিকার সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জননেত্রীকে সহযোগীতা করলেই মানবাধিকার প্রতিষ্ঠা হবে।
পত্রিকার সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, প্রেস ইনিস্টিটিউটের চেয়ারম্যান আবেদ খান, প্রক্ষ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ, সংসদ সদস্য বাসন্তি চাকমা, মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ। পরে মানবাধিকার কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় মুক্তিযুদ্ধের দূর্লভ ছবি সংগ্রহ ও প্রদর্শনের জন্য পিরোজপুর জেলার নাজিরপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial