ভান্ডারিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে গণসংযোগ
ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী মোঃ মশিউর রহমান মৃধার বাই সাইকেল মার্কার সমর্থনে রবিবার সন্ধ্যায় চরখালী বিসমিল্লাহ চত্বরে এক পথসভার আয়োজন করা হয়। জাতীয় পার্টি জেপি নেতা মোঃ মেজবাহ উদ্দিন আরিফ জমাদ্দারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদ্দার। এসময় প্রার্থী ছাড়া আরও বক্তব্য রাখেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপি’র উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক গোলাম সরোয়ার জমাদ্দার, ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম-আহবায়ক লিটন পেশকার, ভান্ডারিয়া উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম হাওলাদার, ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি এহসাম হোসেন হাওলাদার প্রমুখ।
এদিকে শনিবার ভান্ডারিয়া বাজারে হাটের দিন থাকায় জাতীয় পার্টি জেপি এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আগামী ৩১শে মার্চ চতুর্থধাপে ভান্ডারিয়া উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপি সমর্থীত প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মো. মশিউর রহমান মৃধার পক্ষে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় অনুষ্টিত এক পথসভায় বক্তব্য রাখেন, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন-আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিল মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মো. জালাল সিকদার, আব্দুল সালেক তালুকদার, মো. মানিক হাওলাদার, মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মো. সিদ্দিকুর রহমান মুন্সি, আব্দুল কাদের হাওলাদার, আফজাল আকন, জেপির সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন সিদার, উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, ফিরোজ চাপরাশি, শ্রমিক প্রার্টির শাহজাহান সরদার, যুবসংহতির আহবায়ক শহিদুজ্জিামান রাজু মল্লিক, যুগ্ন আহবায়ক শাহ আলম সরদার, হিরন মুন্সি, লিটন মুন্সি, মামুনুর রশিদ, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, টুঙ্গিপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক ফারুক জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম সপন সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ন আহবায়ক লিটন পেশকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার, সমবায় লীগের শহিদ জোমাদ্দার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মোশারেফ সিকদার প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনিত এবং আওয়ামী লীগ সমর্থীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা ছাড়াও ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে আগামী ৩১শে মার্চ বিপুল ভোটের ব্যবধানে মশিউরকে বিজয়ী করার আহবান জানান।
পরে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতারা ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী, ভাসমান দোকানীসহ পথচারিদের মাঝে মশিউরের নির্বাচনী দলীয় প্রতিক বাই সাইকেল মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
