প্রধান সূচি

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের জন্য আর্শিবাদ ….. শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, পদ্মা সেতু বরিশাল তথা দক্ষিণাঞ্চলের জন্য আশির্বাদ। মানুষ এক সময় কৌতুক করে বলতেন, কোন বিভাগে রেল লাইন নেই, সবাই বলতেন বরিশালে রেল লাইন নেই। সেই বরিশাল এখন আর অবহেলিত থাকবে না। পদ্মা সেতুর বদৌলতে বরিশালে রেল লাইন হচ্ছে।
শনিবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‘বরিশাল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বরিশালে বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল হক ভূইয়ার সভাপতিত্বে ‘বরিশাল ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ ।
শ. ম. রেজাউল করিম বলেন, বরিশালে সড়ক পথে যেতে হলে মাওয়া ঘাটে বসে থাকতে হতো। ভিআইপি হলে আগে ভাগে যেতে পারলেও সাধারণ মানুষের অনেক ভোগান্তি হতো। পদ্মা সেতু নির্মিত হওয়ার পরে বরিশাল বাসী দ্রুত সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বরিশাল দেশের অবহেলিত বিভাগ। এই অবহেলিত বিভাগ পদ্মা সেতুর বদৌলতে আর অবহেলিত থাকবে না, রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বরিশালে ইকোনমিক জোন হবে বলে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বরিশালে আরও দুটি বিশ্ববিদ্যালয় হবে। একটি মেডিকেল কলেজও হবে। বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে নতুন দিগন্তের সূচনা হবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial