প্রধান সূচি

পিরোজপুরে বিএলএস-সমকাল ভাষাবিজ্ঞান অলিম্পিয়াডের বাছাইপর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ লিঙ্গুয়েষ্টিক সোসাইটি (বিএলএস) ও দৈনিক সমকাল আয়োজিত ভাষাবিজ্ঞান অলিম্পিয়াড বিভাগীয় বাছাইপর্ব শুক্রবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাছাইপর্বে সিলেটের নাগরী লিপির ওপর ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাছাইপর্বে ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় সর্ব্বোচ্চ ৪৯ নম্বর পেয়ে প্রথম হয় আবির আহম্মেদ। অন্য বিজয়ীরা হল- গালিব উল আলম, দীপ্ত মন্ডল, সালমান অনিক, মুশফিক সাজিদ, এলিনা নওশিন, সামিয়া তাবাসসুম দিবা, আবির রহমান, তাবাসসুম তাসিন এবং সিজাজুম মুনিরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এলিনা নওশিন জানায়, “এ রকম একটি ভাষা রয়েছে তা আগে জানতামই না। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এ নাগরী ভাষা সম্পর্কে জানতে পারলাম।”
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, শিক্ষক মো. অহিদুজ্জামান, শিদ্ধার্থ শংকর মিস্ত্রি, বিএলএস জেলা সমন্বয়কারী মো. রিজভী হাসান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মিজানুর রহমান চান্দু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial