প্রধান সূচি

কাল আল-গায্যালী কামিল মাদ্রাসার তাফসীর মাহ্ফিলের আখেরী মোনাজাত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আল-গায্যালী পাক দরবার শরীফের ৮১তম তাফসীরুল কুরআন ও ঈছালে সাওয়াব মাহ্ফিলের আখেরী দোয়া ও মোনাজাত আগামীকাল শুক্রবার বাদ জুম’য়া অনুষ্ঠিত হবে।

দারুলহুদা গ্রামে অবস্থিত এ মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত মাহ্ফিলে পটুয়াখালীর জেলার চৈতা দরবার শরীফের পীর মুফতি মুহাদ্দিস মাওলানা শাহ্ মোহাম্মদ নূরুল হক খানসহ দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ্ মাহ্মুদ তালুকদার জানান, ময়মনসিংহ’র গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র এডভোকেট কায়সার আহম্মেদের সভাপতিত্বে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ এম এম আব্দুর রশীদের পরিচালনায় আখেরী মোনাজাত শেষে দুপুরে উপস্থিত মুসুল্লিগণের মধ্যে খাবার বিতরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial