মঠবাড়িয়ায় তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঠবাড়িয়ায় বাংলাদেশ তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে উপজেলা তাঁতী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতী লীগের আহবায়ক নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোসাররফ সাকু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ নওরোজ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব বিদ্যুৎ সাঁওজাল, যুগ্ম আহবায়ক বেল্লাল জমাদ্দার, জাসেম আলম, বেতমোর ইউনিয়নের আহবায়ক ইব্রাহীম হোসেন লিটন, মঠবাড়িয়া সদর ইউনিয়ন আহবায়ক সোহাগ মাতুব্বর, ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান আকাশ, শামীম সোহাগ প্রমুখ।
