প্রধান সূচি

গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার “বিদ্যালয় প্রাঙ্গনে, এসো স্মৃতির অঙ্গনে-মিলি প্রীতির বন্ধনে” এ প্রতিপাদ্য বিষয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় সকালে ১৯৭৪ থেকে ২০১৮ সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন, ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়।

কোরআন তেলাওয়াত, গীতাপাঠ এবং পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে স্লাইড শো এর মাধ্যমে জাতীয় সঙ্গীতে উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শণ করা হয়।

পরে অনুষ্ঠানের উদ্ধোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওই বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি পাসকৃত শিক্ষার্থী এবং অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন।

অনুষ্ঠানের দ্বিতিয় পর্বে ছিল ১৯৭৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদ্যালয় থেকে এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং মধ্যাহ্ন ভোজ। পরে এক আলোচনা সভায় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আলী আহম্মেদ সেপাই এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবুয়াল হোসেন। বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমসহ বর্তমান, সাবেক প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক শিক্ষার্থী ও স্থানীয় প্রবীণ-নবীন নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল হাওলাদার, বিশিষ্ট সমাজসেবী ও জমিদাতা ইন্দু ভূষণ হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মাহতাব উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে পরিচলানায় ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান বাবুল, কামরুল ইসলাম মঞ্জু, শওকত হোসেন সওদাগর, মাহবুবুর রহমান সেন্টু। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয়দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন পরিনত হয় এক মিলন মেলায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial