কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর গণসংযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু বই প্রতীকের প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন। প্রতিদিন নেতা-কর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে পথসভা করছেন।
শনিবার দিনভর উপজেলার আমরাজুড়ি, শিয়ালকাঠী, বেকুটিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কামরুজ্জামান মিঠু। এছাড়া দুপুরে ন্যাশনাল সার্ভিসের সাবেক কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় কামরুজ্জামান মিঠুর সাথে স্থানীয় নেতাকর্মী ও বই মার্কার কর্মী-সর্মথকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন »
