প্রধান সূচি

নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা গাওখালী বাজারের শাহাদাত হোসেনের ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে নাজিরপুরে ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই অনুপ কুমার মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ গাওখালী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রিকালে ১০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অনুপ কুমার মন্ডল জানান, গাওখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী শফিকুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial