প্রধান সূচি

ইন্দরকানীতে আ’লীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন

ইন্দুরকানী আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বুধবার ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচীতে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শাওন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে তারা বলেন, একটি হত্যা মামলায় পরিকল্পিতভাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদকে আসামী করা হয়েছে। তারা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগ নেতা সাঈদের মুক্তি দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial