প্রধান সূচি

১২ রুটের যান চলাচল বন্ধ

টগড়া-চরখালী ইঞ্জিন বিকল হয়ে ফেরি চলাচল বন্ধ

জেলার পিরোজপুর-ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের কঁচা নদীতে চলাচলকারী টগড়া-চরখালী ফেরীর ইঞ্জিন বিকল হওয়ায় ৩ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে ঢাকা, খুলনা, যশোরসহ দেশর বিভিন্ন স্থানের ১২টি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগের মধ্যে।

জানা গেছে, বুধবার দুপুর ২ টার দিকে টগড়া-চরখালী ঘাটের ফেরিটির দুটি ইঞ্জিনের একটির গিয়ার ভেঙ্গে গেছে ও অপরটির সেপে সমস্যার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল না করায় ফেরি ঘাটের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এই ফেরি পারাপার হয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মংলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনাসহ ১২ রুটে যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ীসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। কিন্তু ফেরী ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ১২ রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর দুরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুভোর্গে পড়ে।

ফেরীর ইজারাদার কোম্পানীর ম্যানেজার সোহরাব হোসেন জানান, ফেরীর একটি ইঞ্জিনের গিয়ার ভেঙ্গে যাওয়ায় এবং অপর ইঞ্জিনটির সেপে সমস্যা হওয়ায় দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ইঞ্জিন মেরামত চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial