প্রধান সূচি

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবীতে নাজিরপুরে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবীতে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয়করণের দাবী আদায় বাস্তবায়ন কমিটির নাজিরপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, শফিকুল ইসলাম সোহেল, সুমন কুমার দাস, কৃষ্ণা মিস্ত্রী প্রমুখ।
পরে তাদের দাবীর সাথে সম্মতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু, রিয়াজ হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে জাতীয় করণের দাবী জানান। পরে তারা এ দাবী বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial