প্রধান সূচি

উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ভান্ডারিয়ায় আ’লীগ ও জেপি’র যৌথ উদ্যোগে দোয়া মাহফিল

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয়পার্টি সমর্থিত চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জাতীয় পার্টি (জেপি) মো. মশিউর রহমান মৃধা এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জেপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান আসমা আক্তারের মনোনয়নপত্র দাখিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার মো. মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র জমা দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয়পার্টি (জেপি) উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু,  জেপি নেতা মজিবুর রহমান চৌধুরী, হুমায়উন কবির, হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, আসমা আক্তার ও মশিউর রহমান মৃধা।

এদিকে, মনোনয়নপত্র দাখিলের আগে দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয়পার্টি (জেপি)’র যৌথ উদ্যোগে উভয় দলের দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জোমাদ্দার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, আওয়ামী লীগ ও জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুব সংহতি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির যুগ্ন আহবায়ক ও জেপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র বসু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন লিটন পেশকার প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী জেপি মনোনিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা অধ্যক্ষ রফিকুল ইসলাম।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয়পার্টি (জেপি)সহ উভয় দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। ছাড়াও বিভিন্ন সস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial