প্রধান সূচি

শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সেরা কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় পিরোজপুর জেলার প্রাথমিকে সেরা হয়েছে কাউখালী উপজেলার কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মাধ্যমিকে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে পিরোজপুর সরকারী মহিলা কলেজ সেরা হয়েছে।

রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার আয়োজক ছিল পিরোজপুর জেলা প্রশাসন। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ক্যাটাগরিতে ৭টি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মোট ২১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রাথমিকে চ্যাম্পিয়ন স্কুল কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, এই পুরস্কার গৌরবের। শিক্ষার্থিদের অনুপ্রাণিত করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial