ভান্ডারিয়ায় সড়ক দুঘটনায় রং মিস্ত্রীর মৃত্যু
ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া – বরিশাল আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় খোকন আকন (৩৫) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ভান্ডারিয়া উপজেলার বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খোকনের সহযোগী মো. মিরাজ সওদাগর জানান, রং মিস্ত্রি খোকন ৩ শ্রমিক নিয়ে একটি অটোরিক্সা যোগে রাজাপুরের বড়ইয়া গ্রামের একটি বাড়ীতে রং এর কাজ করতে যাচ্ছিল। পথে ভান্ডারিয়ার বটতলা নামক স্থানে সড়কের পার্শ্বে তাদের গাড়িটি পার্কিং করে শ্রমিক মিরাজ প্রকৃতির ডাকে সারা দিতে গেলে বিপরীত দিক থেকে আশা একটি প্রাইভেট কার (ঢাকা মোট্রে গ-১৭৬২৯১) পার্কিং করা অটোরিক্সাটি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রং মিস্ত্রি খোকন। এসময় অটো রিক্সা চালক লোকমান এবং শ্রমিক মাসুম বেপারী গুরুতর আহত হয়। আহত লোকমানকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত খোকনের বাড়ী ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া মহল্লায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে, চালক গাড়ী চালক পলাতক।
