প্রধান সূচি

ইত্তেফাক সম্পাদকের ভান্ডারিয়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

জাতীয়পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর -২ আসনের সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন রক্ত আখরে লেখা মহান একুশে’র প্রথম প্রহরে ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাত ১২.০১ মিনিটে তিনি ব্যক্তিগত ভাবে এবং ভান্ডারিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টি-জেপি, আওয়ামী লীগ, জাতীয় মহিলা পার্টি-জেপি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সাথে ভিন্ন ভিন্নভাবে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহবুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা পার্টি’র সভানেত্রী আসমা আক্তার, জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান এনামুল করিম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial