ইন্দুরকানীতে মাহফিলে সরকার বিরোধী বক্তব্য
তোপের মুখে বক্তার পলায়ণ ॥ মাহফিল পন্ড
ইন্দুরকানীতে তাফসির মাহফিলে এক বক্তা সরকার দলীয় দুই এমপিকে হেয় করায় শাসক দলের তোপের মুখে মাহফিল ছেড়ে পালিয়ে গেছে বক্তা। মহফিল পন্ড হয়ে গেছে মাহফিল। শেষ দিনের মাহফিল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোষের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘোষেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী তফিসির মাহফিলের ৯ম দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির করছিলেন ঢাকার মাওলানা বায়েজীদ হোসাইন। ঘন্টাখানেক তাফসির করার পর একপর্যায় বক্তা মাওলানা বায়েজীদ আওয়ামী লীগের সংসদ ও উপদেষ্টা সালমান এফ রহমান কুরআন শরীফেও ভুল আছে বলে কোন সভায় আলোচনা করেছেন বলে উল্লেখ করেন। এ কথা বলে সালমান এফ রহমানকে কুত্তার চেয়ে খারাপ বলে অভিহিত করেন। এছাড়া সাংসদ মমতাজ সম্পর্কে ও অশালীন মন্তব্য করেন। এ সময় বক্তার কথা শুনে মাহফিল কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদার ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার মাহফিল মঞ্চে উঠে মাহফিল বন্ধ করতে বলেন এবং বক্তাকে তার দেয়া বক্তব্যের জন্য গালাগালি করেন। তখন মাহফিল প্যান্ডেলে আগত শ্রোতারা ছুটোছুটি শুরু করলে মাহফিল পন্ড হয়ে যায়। এরই ফাঁকে বক্তা বায়েজীদ হোসাইন মাহফিল ছেড়ে কৌশলে পিছনের পথ দিয়ে পালিয়ে যায়। পরে শেষ দিনের বুধবারের মাহফিল বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।
এ বিষয়ে তাফসির কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জমান শিকদারের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করলে সে তার মোবাইল ফোনটি রিসিফ করেনি। তবে তাফসির কমিটির অন্যতম সদস্য ও পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোবারক আলী হাওলাদার জানান, মাহফিলে বক্তা মাওলানা বায়েজীদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আলোচনায় সরকারের দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অশালীন বক্তব্য ও সরকার বিরোধী উস্কানীমূলক বক্তব্য দেয়ায় মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। তোফের মুখে বক্তা রাতেই পালিয়ে গেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ দিনের মাহফিল বন্ধ করা হয়েছে।
