ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী মিরাজুল ইসলামের পক্ষে জেপির আলোচনা সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি)’র দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পার্টি (জেপি) এর অংগ সংগঠন জাতীয় যুব সংহতি’র উদ্যোগে আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সমর্থিত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপি’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, যুব সংহতির সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ম আহবায়ক বাহাদুর সরদার, জাকির হোসেন লিটন, হিরন মুন্সী, সাংবাদিক মো. হাসান ইমাম পান্না বেপারীসহ জাতীয় পার্টি (জেপি) ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার আহবান জানান।
এদিকে, সোমবার রাতে জাতীয়পার্টি (জেপি)’র উদ্যোগে জেপি’র উপজেলা দলীয় কার্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন মহাসচিব ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপি’র উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, জামাল উদ্দিন মিয়া স্বপন, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, কাদের হাওলাদার, কলেজ শিক্ষক ও উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক হাসিনা বেগম, যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, যুগ্ন আহবায়ক শাহ আলম পান্নু,বাহাদুর সরদার,ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন,যুগ্ন আহবায়ক আফজাল সরদার, ওমর ফারুক মনির প্রমূখ।
সভায় জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভান্ডারিয়া পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ উপস্থিত ছিলেন।
