প্রধান সূচি

নাজিরপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শারীরিক ও বাক প্রতিবন্ধি এক যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপরে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে ধর্ষক নয়ন রায়ের (২০) বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নয়ন রায়কে গ্রেফতার করেছে। আটক নয়ন ওই গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে নয়ন রায় গত সোমবার দুপুরে তার প্রতিবেশী শারীরিক ও বাক প্রতিবন্ধি এক যুবতীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে বাড়ীর পাশে জমিতে কাজ করতে থাকা তার মা-বাবা ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষিতা বিষয়টি ইশারায় পরিবারের লোকজনকে অবগত করে। এ ঘটনায় ওই দিন রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা করলে মঙ্গলবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নয়নকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী অফিসার নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গ্রেফতারের পর ধর্ষক নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ইতোপূর্বেও সে বিভিন্ন সময় মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করেছে।
নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক নয়নকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial