প্রধান সূচি

উপজেলা পরিষদ নির্বাচন

ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের পক্ষে সাংবাদিকদের গণসংযোগ

আসন্ন ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মিরাজুল ইসলামের পক্ষে গণসংযোগ করেছেন ভান্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা।

রবিবার বিকেলে উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট বাজার, চড়াইল পুলের হাট, পৈকখালী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডের এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও ষ্টিকার বিতরণ করা হয়। এসময় মিরাজুল ইসলামের জন্য সাংবাদিকরা সবার কাছে দোয়া কামনা করেন।

গণসংযোগে অংশ গ্রহন করেন, সাপ্তাহিক মুখর বাংলার সম্পাদক আকতার হোসেন আকন, দৈনিক জন্মভূমির ভান্ডারিয়া ব্যুরো মনির হোসেন কাজী, দৈনিক পিরোজপুর কন্ঠ ভান্ডারিয়া প্রতিনিধি ও সাপ্তাহিক মুখর বাংলার যুগ্ন সম্পাদক হাচান ইমাম পান্না, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের অঙ্গিকার প্রতিনিধি বেলায়েত হোসেন মুন্সী, মাই টিভির প্রতিনিধি গাজী মজিবুর রহমান গাজী, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ও মুখর বাংলার নির্বাহী সম্পাদক মামুন হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার প্রতিনিধি ও মুখর বাংলার র্বাতা সম্পাদক মাইনুল মুন্সী, দৈনিক আমাদের বরিশাল প্রতিনিধি শাহজাহান হোসেন, দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক এশিয়া বানীর প্রতিনিধি সুমন মল্লিক, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি মিজানুর রহমান হিরা, দৈনিক প্রথম সকালের প্রতিনিধি মেহেদী হাচান পলাশ, দৈনিক আজকের বরিশাল প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক সাহসী বার্তার প্রতিনিধি আল আমিন হোসেন লিটন, দৈনিক বঙ্গ জননী প্রতিনিধি আরিফ বিল্লাহ ডালিম ও দৈনিক পরির্বতনের প্রতিনিধি এমাদুল হক নবীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial