ভান্ডারিয়ায় নবাগত ইউএনওকে সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত ইউএনওকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শঙ্কর জীৎ সমদ্দার, মো. মামুন হোসেন, মো. আকতার হোসেন আকন, মো. হাসান ইমাম পান্না বেপারী, মো. শাহজাহান সরদার, মো তরিকুল ইসলাম শামীম, গাজী মজিবুর রহমান, সুমন মল্লিক, মো. মিজানুর রহমান, মো. বেলায়েত মুন্সি, আরিফ বিল্লাহ ডালিম, মো. মাইনুল হোসেন মুন্সি, আবুল কালাম আজাদ, মো. মাহফুজুর রহমান, মো. বাদল, মো. লিটন, মিজানুর রহমান হিরা, এমাদুল হক নবীন প্রমূখ।
নবাগত ইউএনও মো. নাজমুল আলম জানান, তার জন্মস্থান বরিশাল সদরে। তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেছেন। তিনি ডেইলি ষ্টার, নিউনেশন, সমকাল পত্রিকা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সাংবাদিকতা পেশায় কাজ করেছেন। সাংবাদিকতা পেশা ছেড়ে দেয়ার পর পটুয়াখালির কলাপাড়া, আমতলিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে চাকুরী করেছেন। সে সময় তিনি অষ্ট্রেলিয়ায় ট্রেনিং এ যান।
পরে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের মাত্র ২ মাস পরে ভান্ডারিয়ায় উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন এবং সোমবার প্রথম অফিস করেন।
