প্রধান সূচি

ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ইন্দুরকানীতে অর্জুন গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে বাবুল হালদার (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল হালদার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অতুল হালদারের ছেলে।

জানাযায়, বুধবার সকালে বাবুল হালদার বাড়ির সামনে অর্জুন গাছের ডাল কাটতে গিয়ে পা ফঁসকে মাটিতে পরে যায়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial