প্রধান সূচি

কাউখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলটনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে সম্ভাব্য প্রার্থীরা চাঙ্গা হয়ে উঠেছেন। ইতোমধ্যেই প্রার্থীরা শোভাযাত্রা, মোটর শোডাউন, সভা-সমাবেশসহ নানা তৎপরতা শুরু করেছেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাকসুর সাবেক জি.এস আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ মিলটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা, গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। তার শোভাযাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে।

কাউখালী উপজেলায় রবিবার চিরাপাড়া, বেকুটিয়া, নতুন বাজার, শিয়ালকাঠী, চৌরাস্তা, তালুকদার হাট, কাউখালী বন্দর, আমরাজুড়ি, কাঠালিয়া, জয়কুল, বিড়ালজুড়ি, কেউন্দিয়া এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

শোভাযাত্রার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা।

আমিনুর রশীদ মিলটন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন-২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি। বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আজকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের যে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন তাতে প্রমাণ হয় আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আল্লাহর রহমতে জনগণের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial