পিরোজপুরে পুলিশের রক্তদান কর্মসূচি পালন
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। পুলিশ সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে পিরোজপুরে পুলিশ লাইনস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সকাল ৯ টায় এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা ক্রীড়া সংএস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলানা নকিব।
Please follow and like us:
« পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ »
