পিরোজপুরে তিন কেন্দ্রে শান্তি পুর্ণ পরিবেশে কামিল পরীক্ষা শুরু
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার প্রথম দিনে পিরোজপুর জেলায় শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনটি পরীক্ষা কেন্দ্রে প্রথম পর্বে তিন গ্রুপে মোট ৩৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট কেন্দ্র গুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ জানিয়েছেন। এর মধ্যে ভান্ডারিয়া উপজেলার আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৭৮ জন, ছারছীনা দারুছসুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৫১ জন ও মঠবাড়িয়া উপজেলার শেখ ফজিলাতুননেছা মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ২০ জন। তবে কোন পরীক্ষার্থী বহিস্কার নেই।
কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে তাফসির, হাদিস ও ফিক্হ এ তিন গ্রুপে ৩৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ১৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীয় অনুপস্থিত ছিলেন। বিগত দিনে জেলায় চারটি কেন্দ্রে কামিল পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ইন্দুরকানী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রটি বাতিল হওয়ায় ওই কেন্দ্রের পরীক্ষার্থীগণ আল-গাযযালী কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
