পিরোজপুর সরকারী বালিকা বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পিরোজপুরের সরকারী বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়জন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোঃ সালাম কবির।
পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, পিরোজপুর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এস. এম. জিয়াউল হক।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Please follow and like us:
« বঙ্গোপসাগরের বুকে বঙ্গবন্ধু চর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে তিন কেন্দ্রে শান্তি পুর্ণ পরিবেশে কামিল পরীক্ষা শুরু »
