ভান্ডারিয়া উপজেলা সহকারী প্রকৌশলীর আকস্মীক মৃত্যু
ভান্ডারিয়া এল.জি.ই.ডি’র উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সিকদার মোঃ হেমায়েত উদ্দিন (৫৪) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এল.জি.ই.ডি’র উপজেলা প্রকৌশলী যতির্ময় মোহন্ত জানান, গতকাল শুক্রবার অফিসে জরুরী কাজ থাকায় হেমায়েত উদ্দিনকে একাধীকবার ফোন করা হলে সে ফোন রিসিভ করেনি। পরে অফিসের লোক তার বাস ভবন উপজেলা সংলগ্ন বাংলোতে গিয়ে দরজা ধাক্কা দিলেও কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী থানা পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে ভিতরে তার নিথর দেহ দেখতে পায়। পরে স্থানীয় হাসপাতাল থেকে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে।
মৃত সিকদার মোঃ হেমায়েত উদ্দিনের গ্রামের বাড়ি পটুয়াখালী উপজেলা জৈনকাঠী গ্রামে। খবর পেয়ে মৃতের বাড়ি থেকে বড় ভাই মো. আলাউদ্দিন সিকদারসহ স্বজনা আসেন। পরে বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাজা নামাজ শেষে মৃতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে হেমায়েত উদ্দিনের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও সুভাকাঙ্খিরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ শে সেপ্টম্বর এই উপজেলায় কর্মরত ছিলেন। এর পূর্বে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কর্মরত ছিলেন।
