উপজেলা পরিষদ নির্বাচন
ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামকে আ’লীগের একক প্রার্থী ঘোষণা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলামের পক্ষে একাট্টা ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে দলীয় একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করেছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলামকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দাদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মো. মিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে রেজুলেশনও তৈরী করেন।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফারুক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম স্বপন, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ধাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মিজানুর রহমান, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নূরুল আমিন শাহীন, তেলিখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দীন লিটন পেশকার, কৃষক লীগের সভাপতি মো. ফারুক মুন্সী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসাম হাওলাদার প্রমূখ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আ. হালিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য হান্নান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রশিদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহবুদ্দিন শাহ বাবুল, উপজেলা স্বেচ্ছাবেক লীগের সভাপতি মো. মিজানুর রহমান নিপু জমাদ্দার, শ্রমিকলীগের সভপতি নজরুল ইসলাম লাল, ইকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব তহসিলদার, ধাওয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, ভিটাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমরাতন তালুকদার, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জানান, তৃনমূলের নেতা কর্মীরা মনে করেন, মিরাজুল ইসলাম রাজনৈতিক অঙ্গনে একজন প্রিয় মুখ এবং নিবেদিত প্রাণ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি মাঠে রয়েছেন। মিরাজুল ইসলামকে ভান্ডারিয়া আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশ সহকারে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, মহিলা লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রেজিউলেশন এর মাধ্যমে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন কমিটির কাছে উক্ত রেজুলেশনের কপি পাঠানো হবে।
উল্লেখ্য, ভান্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বাসিন্দা এবং তেলিখালী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রায়ত আলহাজ্ব শাহাদৎ হোসেনের দ্বিতীয় ছেলে এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর ছোট ভাই।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মিরাজুল ইসলামের পক্ষে দোয়া চেয়ে উপজেলাসদরসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম-গঞ্জে বিলবোর্ড, পোষ্টাল লাগানোসহ দলীয় নেতাকর্মীরা প্রচার প্রচারণা শুরু করেছেন রেখেছেন।
এ বিষয়ে মিরাজুল ইসলাম বলেন, দলে আমার কার্যক্রম ও ত্যাগ সম্পর্কে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ অবহিত আছে, আমি এলাকার উন্নয়নসহ সাধারণ মানুষের পাশে কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করতে চাই। আশা করি দল (বাংলাদেশ আওয়ামী লীগ) আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করবে না।
