প্রধান সূচি

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করে।এ সময় উপস্থিত ছিলেন বরিশালের ক্যাব সদস্য জাহাঙ্গীর হোসেন এবং কাউখালী থানার পুলিশ সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারে নিশি কুন্ডু মিস্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা, দক্ষিন বাজারের রুমি বেকারী এন্ড কনফেকশনারী দোকানকে আট হাজার টাকা এবং টেম্পু স্ট্যান্ড এলাকায় শাওন হোটেল এন্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial