প্রধান সূচি

মঠবাড়িয়ায় শ্রমিককে কুপিয়ে জখম

জেলার মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আরিফ বেপারী (২৪) নামের এক ওয়ার্কশপ শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার রাতে শহরের বহেরাতলা এলাকার ফরহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত আরিফ দক্ষিন মিঠাখালী গ্রামের আলম বেপারীর ছেলে।

জানা গেছে, শহরের দক্ষিন মিঠাখালী মহল্লার শহিদুল বেপারী ও তার দলবলের সাথে এলাকার আধিপত্য নিয়ে আরিফ ও তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার রাতে শহীদুল বেপারী তার দলবল নিয়ে অরিফের ওয়ার্কশপে ঢুকে হামলা চালায়। এসময় প্রতিপক্ষরা আরিফকে হাতুড়ি পেটা ও ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত আরিফের বাবা আলম বেপারী বাদি হয়ে জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার জানান, এ ঘটনায় আহত আরিফের মা আসমা বেগম বাদি হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial