ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
ইন্দুরকানীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ও চৌধুরী মো. ইলিয়াস হোসেন স্বপনের আর্থিক সহযোগীতায় উপজেলার পত্তাশী ইউনিয়নের দুই শতাধিক অসহায় পরিবারে মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসন, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক এইচ. এম ফারুক হোসাইন, আলমগীর কবির মান্নু, গাজী আবুল কালাম প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে গাঁজাসহ যুবক গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন »
