মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও
ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ॥ ৩দিন পর মামলা
ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে স্বজল ও রাকিব নামের দুই বখাটে কর্তৃক অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে।
ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, সোমবার বেলা ১১ টার দিকে মেয়েটি পার্শ্ববতী হেতালিয়া গ্রামে তার অসুস্থ মায়ের কাছে নানা বাড়ীতে যাচ্ছিল। সে স্থানীয় তোজের বাড়ীর সামনের সড়কে পৌছলে নদমূলা গ্রামের আলম জোমাদ্দারের লম্পট ছেলে স্বজল এবং তার এক সহযোগি রাকিব মেয়েটির মুখ চেপে ধরে জোর পূর্বক একটি পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে এর ভিডিও চিত্র ধারণ করে। পরে মেয়েটিকে হুমকি প্রদান করে কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে।
একদিন পরে মেয়েটি তার স্বজনদের কাছে ঘটনাটি জানালে তার বাবা মামলা করতে চাইলে ওই দুই বখাটে বিষয়টি টের পেয়ে মেয়েটির বড়ভাইকে ডেকে ধর্ষণের ভিডিও দেখিয়ে আবারো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি প্রদান করে। বখাটে রাকিব ভিটাবাড়ীয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। সে নদমূলা গ্রামে তার নানা বাড়ীতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে মেয়েটির বাবা জানান। বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্ততা স্বীকার করে ভা-ারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, শুক্রবার পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে ২ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
