Friday, January 18th, 2019
মৃত ব্যক্তির নামে ভাতার টাকা তুলে আত্মসাতের অভিযোগ
স্বরূপকাঠির কামারকাঠি গ্রামের শাহাদাৎ মোল্লা নামের এক মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রায় দুই বছর ধরে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে দুই ইউপি সদস্যর বিরুদ্ধে। জলাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ পারভিন ওই টাকা তুলে আত্মসাত করেন বলে অভিযোগ করেন ভাতাভোগী মৃত শাহাদাৎ মোল্লার স্ত্রী মঞ্জুয়ারা বেগম। মঞ্জুয়ারা বেগম তার মৃত স্বামীর ভাতার টাকা আত্মসাত করার বিচার দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে ওই মহিলা ইউপি সদস্যা শাহনাজ পারভিন বলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেনেরবিস্তারিত পড়ুন
মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও
ভান্ডারিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ॥ ৩দিন পর মামলা
ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে স্বজল ও রাকিব নামের দুই বখাটে কর্তৃক অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে। ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, সোমবার বেলা ১১ টার দিকে মেয়েটি পার্শ্ববতী হেতালিয়া গ্রামে তার অসুস্থ মায়ের কাছে নানা বাড়ীতে যাচ্ছিল। সে স্থানীয় তোজের বাড়ীর সামনের সড়কে পৌছলে নদমূলা গ্রামের আলম জোমাদ্দারের লম্পট ছেলে স্বজল এবং তার এক সহযোগি রাকিব মেয়েটির মুখ চেপে ধরে জোর পূর্বক একটি পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে এর ভিডিও চিত্র ধারণ করে। পরে মেয়েটিকে হুমকি প্রদান করেবিস্তারিত পড়ুন
দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে ১৩টি পদের মধ্যে ১২টি
বাগেরহাটে একজন কর্মকর্তা দিয়ে চলছে জেলা পরিসংখ্যান অফিস
মাত্র একজন কর্মকর্তা দিয়ে চলচ্ছে বাগেরহাট জেলা পরিসংখ্যান অফিস। অফিসের ১৩টি পদের মধ্যে ১২টি পদই দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শুধুমাত্র উপ-পরিচালক দিয়ে চলচ্ছে অফিস, তিনিও রয়েছে আবার ভারপ্রাপ্ত হিসাবে। এমন অবস্থা শুধু জেলা কার্যালয়ে নয়, জেলার ৯টি উপজেলা পরিসংখ্যান অফিসেও রয়েছে প্রবল জনবল সংকট। জেলা অফিস থেকে বারবার শূন্য পদের তালিকা পাঠানো হলেও কোনো উদ্যোগ নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ে ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ আমজাদ হোসাইন জানান, চলতি বছরের আগস্ট মাসের ২ তারিখে তিনি যোগদান করেছেন। এর আগে তিনি প্রায় দুই বছর খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ন পরিচালকবিস্তারিত পড়ুন
পিরোজপুরের ভান্ডারিয়ায় জালিয়াতির মাধ্যমে দাখিল পরীক্ষার কেন্দ্র স্থাপনের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভূয়া কাগজপত্র ও তথ্য প্রদান এবং জালিয়াতির মাধ্যমে এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দাখিল পরীক্ষার কেন্দ্র স্থাপনের অভিযোগ উঠেছে। এদিকে, দাখিল পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে নতুন করে একটি কেন্দ্র স্থাপিত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে হবে তা নিয়েও দেখা দিয়েছে নতুন নির্ধারিত হওয়া বিপিএম দাখিলা মাদ্রাসার ওই কেন্দ্রটির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ভান্ডারিয়া উপজেলার উপজেলার ৯টি মাদ্রসার অধ্যক্ষ ও সুপার। লিখিত বক্তব্য তেলিখালী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রসার অধ্যক্ষ নূর উদ্দিন মো. বাশিরবিস্তারিত পড়ুন
