প্রধান সূচি

জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের ৯৪তম জন্মদিন পালিত

ব্রিটিশ-বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ১৫ জানুয়ারী ৯৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা এবং মঠবাড়িয়ায় বিভিন্ন আয়োজন পালিত।

মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হয়। বিকেলে মরহুমের ধানমন্ডির বাসায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়-পরিজন অংশগ্রহণ করেন।

এছাড়া সকালে মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজে কেক কাটা, তার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, স্মরণ সভা, দোয়া মিলাদ এবং বিকেলে উপজেলা অওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক এর উদ্যোগে পৌর শহরের অফিসে কেক কাটা, দোয়া মিলাদ, স্মরণ সভা এবং গুলিশাখালীতে মহিউদ্দিন আহম্মেদ সৃতিসংসদ এর আয়োজনে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

১৯২৫ সালের ১৫ জানুয়ারি মঠবাড়িয়ার গুলিশাখালি গ্রামে মহিউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজাহার উদ্দিন আহম্মেদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial