প্রধান সূচি

ইন্দুরকানীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা ॥ আটক-১

ইন্দুরকানীতে খালে অবৈধ গড়া জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসীদের হামলায় ২ জন আহত হয়েছে। এ ঘটনায় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার রামচন্দ্রপুর হাওলাদার বাড়ী এলাকায় একই গ্রামের মাহফুজ নামে এক জেলে খালে অবৈধ গড়া জাল পেতে মাছ ধরছিল। কিন্তু ওই দিন জালে মাছ কম বাধায় মাহফুজ খালের পর্শ্ববর্তী চিত্তরঞ্জন হালদার ও সংখ্যালঘু মহিলাদের সন্দেহ করে অশালীন ভাষায় গালাগালি করে মাছ চুরির অভিযোগ করে।

এ ঘটনায় একই বাড়ীর যুবক সৌরভ, মিঠুনও চিত্তরঞ্জন হালদার ওই জেলেকে বাধা দিলে তাদেরকে দেখিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে শনিবার রাতে জেলে মাহফুজের নেতৃত্বে পত্তাশী গ্রামের অলি, চন্ডিপুর গ্রামের খায়রুল, মফিজুলের নেতৃত্বে সাত আটজন সন্ত্রাসীরা রড ও দেশীয় অস্র নিয়ে সংখ্যালঘুদের বাড়ী গিয়ে হুমখী দেয় এবং মিঠুন ও সৌরভের উপর হামলা চালায়। হামলায় কাঠমিস্ত্রি সৌরভ গুরুতর আহত হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় এলাকাবাসী অভিযুক্ত অলিকে ধরে গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আহত সৌরভকে রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সৌরভের কাকা চিত্তরঞ্জন বাদী হয়ে আটককৃত অলিসহ অভিযুক্তদের বিরুদ্বে রবিবার ইন্দুরকানী থানায় অভিযোগ করেন।
ইন্দুরকানী থানার উপপরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হযেছে তবে এখনও মামলা হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial