মঠবাড়িয়ায় ইয়াবাসহ কলেজ ছাত্র আটক
গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশ রবিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া- বড়মাছুয়া সড়কে পশ্চিম মিঠাখালী জামাল শরিফ এর বাড়ির উত্তর পাশে অভিযান চালিয়ে অরবিদ হাসান সাগর (২১) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাসী কওে ২০পিস ইয়াবাবড়ি উদ্ধার করে ডিবি পুলিশ। আটককৃত সাগর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের খলিল জমাদ্দারের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, সাগরের পুরা পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত তার বাবা খলিল জমাদ্দার বর্তমানে মাদক মামলায় জেল হাজতে রয়েছে। সাগরের অপন বড় ভাই অলি ও বোন তুলি একাধিক মাদক মামলায় আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। আটক সাগরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে পানের চড়া দামেও খুশি নন পান চাষি ॥ বিপাকে পড়ছে ক্রেতারা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মো. জেন্নাত আলী মাস্টার »
