প্রধান সূচি

কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরন

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন মুলক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শনিবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সভাপতি মাহাবুর রহমান খান, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম. এ. রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারন সম্পাদক শাহআলম তালুকদার, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপারা পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউপি চেযারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, যুব সংহতির সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউযুম শেখ প্রমুখ। এ বিতরণ কাজের সমন্বয় করেন দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial