প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবকদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

এক বছর আগে ইন্দুরকানী উপজেলা পরিষদের কাছেই মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি ভেঙ্গে গেলে একবছরও সড়কটি মেরামত করা হয়নি। অবশেষে ইন্দুরকানীতে একদল যুবক স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কার করল।

শিক্ষার্থীসহ এলাকাবাসী একবছর ধরে সাঁকো দিয়ে পারাপার হলেও কোন জনপ্রতিনিধি সড়কটি সংস্কারের জন্য এগিয়ে আসেনি। অবশেষে বৃহস্পতিবার স্থানীয় তফাজ্জল হোসেন মানিক মিঞা স্মৃতি সততা সংগের সভাপতি মাসুদ রানা রিপনের নেতৃত্বে ইব্রাহীম খান, সোবাহান মোল্লা, রিয়াজ সরদার, শাকিল শেখ, মাসুদ, জাকারিয়া ও বাবুসহ একদল যুবক স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করে।

ইন্দুরকানী মানিক মিঞা স্মৃতি সংঘের সভাপতি মাসুদ রানা রিপন জানান, কোন জন প্রতিনিধি সড়কটি সংস্কার না করায় আমাদের সংগঠনের সদস্যসহ স্থানীয় যুবকরা মিলে সড়কটি সংস্কার করলাম। এখন স্বাভাবিক ভাবে ওই সড়ক দিয়ে সর্ব সাধারণ চলাচল করতে পারছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial