প্রধান সূচি

মঠবাড়িয়ায় আওয়ামী লীগ অফিসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের কাটাখালী বাজারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস মঙ্গলবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসঘরসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সন্ধার পরে ব্যবসায়িরা দোকান-পাট বন্ধ করে বাড়িতে গেলে রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন জ্বলতে দেখতে পান। এসময়ে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

ঘরের মালিক মিরুখালী ইউপির ৪, ৫ ও ৬ সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এমিলি বেগম জানান, ২০০২ সাল থেকে তার ঘরটি আওয়ামী লীগ অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আপেল মার্কার প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আশরাফুর রহমানের নির্বাচনী অফিস ছিল। শত্রুতামূলক ঘরে আগুন দেয়া হয়েছে দাবী করে এমিলি বেগম জানান, আগুনে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শওকত আনোয়ার জানান, ঘরটি এক সময়ে আওয়ামী লীগ অফিস ছিল। পরে ঘর মালিক এমিলি বেগম একটি এনজিওর ব্রাঞ্চ অফিস হিসেবে ঘরটি ব্যবহার করেন। তার বিরুদ্ধে এনজিওর গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ঘর মালিক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial