প্রধান সূচি

ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে…আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের দেশে ক্ষমতাসীন ও বিরোধী দল সবাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। সবার আগ্রহ ও আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে।

তিনি গতকাল বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ভোট কেন্দ্রে না আসলে ভোট সুষ্ঠু হয় না। ৩০ ডিসেম্বর নির্বাচনে তাই সকল ভোটারকে দলে দলে ভোট দিতে আসতে হবে।

পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) ১৪দলীয় জোটের শরিক জাতীয় পার্টি-জেপি’র সংসদ সদস্য প্রার্থীতার পক্ষে আনোয়ার হোসেন মঞ্জু’র বাইসাইকেল মার্কায় এই সভায় জনগণের প্রতি ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি যখন প্রথম সরকারে আসি তখন সরকারে বার্ষিক বাজেট ছিল ৩০ হাজার কোটি টাকা। এখন তা চার লাখ কোটি টাকায় পৌঁছেছে। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তখন দেশে খাজনা মওকুফ ছিলো। অনেক হাট-বাজারে ট্যাক্স ছিলো না। এখন হাট-বাজারে খাজনা দিতে হয়। এলাকার উন্নয়নে বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ রাস্তা-ঘাট আমরা তৈরী করে গেলাম। এক সময় ভান্ডারিয়া থেকে ঢাকাগামী কোন সড়ক যোগাযোগ ছিল না। আমরা সড়ক যোগাযোগ স্থাপন করে সরু রাস্তা থেকে এখন চওড়া রাস্তা করছি। আমরা মানুষের চোখ খুলে দিয়েছি। আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারা আরও উন্নয়ন করবেন। উন্নয়নের কোন শেষ নেই। আমাদের পরে যারা আসবেন তারা বলবেন অতীতে কিছুই হয় নাই। যখন যে দল ক্ষমতায় থাকে না তখন তারা বলেন পূর্বের সরকার কিছুই করে নাই। অথচ জনগণ জেনেও চুপ থাকে, সত্য কথা বলতে চায় না।

জেপি চেয়ারম্যান বলেন, ১৪দলের ঐক্য জোরদার করতে হবে এবং ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে জনগণকে পছন্দসই প্রার্থীকে ভোট দিতে হবে। নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল কবির তালুকদার বাবুল। এখানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, সমাজে সেবী শাহজাহান তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির তালুকদার টিপু, উপজেলা পূজা পরিষদের সভাপতি সঞ্জীব কুমার মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সেপাই ও আব্দুস সালাম মোল্লা, জেপি নেতা মনিরুল ইসলাম, আব্দুল মান্নান তালুকদার ও মিজানুর রহমান মিঠু। এ সময় মঞ্চে ছিলেন উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টি’র সভানেত্রী আসমা আক্তার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial