মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবিকা রাণী (১৫) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত সেবিকা উপজেলার শাখারীকাঠী গ্রামের সুজন দেউরীর কন্যা ও সরোজিনি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
সেবিকার মা অঞ্জনা রানী জানান, সোমবার বিকেলে ওর ছোট ভাই রাজিবের সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘর সংলগ্ন বাগানের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« ডা. তপন বসুর উপর হামলার ঘটনায় শ .ম. রেজাউল করিমের নিন্দা প্রকাশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা »
