প্রধান সূচি

ডা. তপন বসুর উপর হামলার ঘটনায় শ .ম. রেজাউল করিমের নিন্দা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র প্রার্থী ডা. তপন বসুর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, ডা. তপন বসুর উপর হামলা একটি ন্যাক্কার জনক ঘটনা। তিনি এ হামলার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাত ৮ টার দিকে পিরোজপুর পৌর শহরের পোষ্ট অফিস রোডের ল’ ইয়ার্স প্লাজার ডা. তপন বসু’র চেম্বারে ঢুকে তার উপর হামলার ঘটনা ঘটে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial