প্রধান সূচি

ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের দাফন সম্পন্ন

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠের সভাপতি মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ এবং দৈনিক পিরোজপুর পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের পিতা ভান্ডারিয়ার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চার বার নির্বাচিত স্বর্ণ  পদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন হাওলাদারের দাফন শুক্রবার বিকেলে হরিণপালা গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার বাদ আছর হরিণপালা ইকো পার্কের সামনের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুল খালেকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজা নামাজে জাতীয় পাটির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) নেতা ডা. রুস্তুম আলী ফরাজি, পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ২০ দলীয় জোটের প্রার্থী রুহুল আমিন দুলাল, পিরোজপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণীপেশাসহ ভান্ডারিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial