প্রধান সূচি

ইন্দুরকানীতে ২০ দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করে বিএনপির কুশ পুত্তিলিকা দাহ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া – কাউখালী – ইন্দুরকানী) আসনে ২০ দলীয় জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়ায় এ আসনের বিএনপি নেতাকর্মীরা তার কুশ পুত্তলিকা দাহ সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গতকাল সোমবার ইন্দুরকানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০ দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী ইরানের কুশ পুত্তলিকা দাহ করে যুবদলের উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুর রহমানের নেতৃত্বে পাড়েরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পত্তাশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, বালিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন সিকদার, যুবদল নেতা আলামিন, নাসির উদ্দিন সহ যুবদলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা জানান ২০ দলীয় জোট এমন এক নেতাকে মনোনয়ন দিয়েছে যার কোন মাঠে অস্থিস্ত নেই এমনকি কোন সাংগঠনিক কর্মীও নেই। এমন অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় আমরা তাকে প্রত্যাখ্যান করেছি।

[fb_button]এর আগে রবিবার এ আসনের কাউখালীতে তার কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান দিলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সহ পৌর বিএনপির নেতাকর্মীরা। এ আসনের তিনটি উপজেলায় লেবার পার্টির সংগঠন তেমন শক্তিশালী নয়। তেমনি তিন উপজেলায় তাদের দলের কোন সাংগঠনিক অফিস ও নাই। তার ভরসা শুধু ধানের শীষ প্রতিক। তাই তারা ২০ দলীয় জোট প্রার্থী ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানকে প্রত্যাখ্যান করেন।

এ আসনের মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি দীর্ঘ ২২ বছর ধরে এমপি ও মন্ত্রী রয়েছেন। তার সাথে ভোটের মাঠে লড়াই করতে একমাত্র বিএনপি নেতা আহমেদ সোহেল মনজুর সুমন ভাইর বিকল্প ছিল না।

বিএনপি নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন জানান, মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে একমাত্র লড়াই করে আসনটি আমি উদ্বার করতে পারতাম কিন্তু জোট আমাকে মনোনয়ন না দিয়ে যে সিদ্বান্ত নিয়েছে তাতে এ আসনের তিনটি উপজেলার বিএনপির নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েছে। তবে জোটের সিদ্ধান্তের ব্যাপারে কোন মন্তব্য করতে চাইনা।

অপরদিকে এ আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী লেবার পার্টির চেযারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান জানান, ভোটাধিকার নিশ্চিত বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন হিসাবে আমরা নির্বাচন করছি। জোট আমাকে মনোনয়ন দিয়েছে ধানের শীষ প্রতীক নিয়ে সবাইকে নিয়ে নির্বাচন করবো। বিএনপির মধ্যে রাগ অভিমান থাকতে পারে দল ও দেশের স্বার্থে সকল ভুল বুঝাবুঝির অবসান হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial