পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মানুষের মানবাধিকার সুরক্ষা, সমানাধিকার, অর্থণৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা মানবাধিকার কমিশন, বাংলাদেশ মহিলা পরিষদ ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরাম (এইচ.আর.ডি.এফ) যৌথ উদ্যোগে স্থানীয় টাউন ক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাদশা, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, এইচ.আর.ডি.এফ-এর জেলা আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পান্না, যুগ্ম আহবায়ক মিনারা বেগম, সদস্য মাওলানা আবদুল মতিন প্রমুখ।
মানববনন্ধনে বক্তারা সাম্প্রতিক সময় দেশের নারি ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন সংখ্যা লঘু নির্যাতন তথা মানবাধিকার লংঘনের কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেষ্ঠ থাকার জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।
