প্রধান সূচি

ভান্ডারিয়ায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট বিতরণ

ভান্ডারিয়ায় রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহায়তায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি তদন্ত মো. তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমি সুপাভাইজার মো. নজরুল ইসলাম, শিক্ষক আফরোজা আক্তার মুক্তা, নারী সংগঠক রোকেয়া বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক জন পল প্রমূখ। এসময় উপজেলা সকল নারী সংগঠনের নেত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় অর্থনৈকিতভাবে সফল নারী  কল্পনা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনে খাদিজা আক্তার, সফল জননী মানিক জান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মরিয়ম আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রেবা রানী দত্ত এই ৫ নারীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial